ছবি সংগৃহীত
সারাদেশ

১৬ লাখ টাকা ছিনতাই: যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে পে‌ট্রল পাম্পের ম্যানেজারের কাছ থেকে ১৬ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় শিমুল হো‌সেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) রাত সা‌ড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিমুল হোসেন মাগুরা সদর উপ‌জেলার রাঘব‌দে গ্রা‌মের জইন উদ্দি‌নের ছে‌লে।

জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে সদর দ‌ক্ষিণের সুয়াগাজী হা‌কিম পাম্পের ম‌্যা‌নেজার ১৬ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যমুনা ব‌্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের চট্টগ্রাম অভিমু‌খী সোয়াগাজী ফুট ওভার ব্রিজের কা‌ছে প্রাইভেটকার যো‌গে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় মোটরসাই‌কে‌ল আরোহী ম‌্যা‌নেজারের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী সদর দ‌ক্ষিণ থানায় মামলা করেন। গোয়েন্দা পু‌লিশ মামলাটি তদ‌ন্ত করে শিমুল হো‌সেনকে গ্রেফতার করে। তার বাসা থে‌কে ছিনতাইকৃত টাকার ম‌ধ্যে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরু‌দ্ধে হত‌্যাসহ একা‌ধিক ছিনতাই‌য়ের মামলা র‌য়ে‌ছে। তিনি নিমসার বাজারে বিকা‌শের টাকা ছিনতাই‌য়ে জ‌ড়িত থাকার কথাও স্বীকার ক‌রেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা