সারাদেশ

কক্সবাজার সৈকতে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাইফুল আসাদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় সাইফুল।

রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমদ সত্যতা নিশ্চিত করে জানান, ২০ জনের একটি দল রোববার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসে। সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে এদের ৬ জন ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যায় সাইফুল।

এ খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু কোথাও তার খোঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্নস্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

কাঞ্চনব্রিজ-বোঁচাগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক চার লেনে উন্নীতের দাবি এমপি পিনাকের

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনব্রিজ থেকে বোঁচাগঞ্জ...

সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত...

আজ ৩৯তম শহীদ নূর হোসেন দিবস

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ৩৯তম শহীদ নূর হোসেন দিবস।...

হজ চুক্তি স্বাক্ষর : পাঁচ হাজার বেড়ে বাংলাদেশের কোটা ৮৩,৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা