ছবি প্রতীকী
সারাদেশ

৯০ গ্রাম হেরোইন রাখায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে এ রায় দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস।

সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ মার্চ র‌্যাব-৬ এর কর্পোরাল শামসুল হকের নেতৃত্বে একটি দল গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ইউনুস আলীর ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানার এসআই টিপু সুলতান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

কাঞ্চনব্রিজ-বোঁচাগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক চার লেনে উন্নীতের দাবি এমপি পিনাকের

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনব্রিজ থেকে বোঁচাগঞ্জ...

সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত...

আজ ৩৯তম শহীদ নূর হোসেন দিবস

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ৩৯তম শহীদ নূর হোসেন দিবস।...

হজ চুক্তি স্বাক্ষর : পাঁচ হাজার বেড়ে বাংলাদেশের কোটা ৮৩,৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা