বজ্রপাত
সারাদেশ

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন এক জেলে।

নিহতরা হলেন-উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরন আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।

রোববার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তানভীর আল নাসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ শিকারে যান জেলেরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামে তিন জেলের মৃত্যু হয়। আহত আরেক জেলেকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা