যৌতুক
সারাদেশ

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় যৌতুক না দেওয়ায় মিম আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মিমের বাবার বাড়ি গিয়ে সুমন ও মিমের শ্বশুর সোবাহান শেখ কৌশলে ডেকে নিয়ে এসিড নিক্ষেপের চেষ্টা চালায়। হাত ও মুখমণ্ডলে এসিড লাগলে চিৎকার করে মিম। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পালিয়ে যাবার সময় মিমের শ্বশুরকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে শনিবার রাতে অভিযুক্ত সুমনকে আটক করে পুলিশ।

স্বজনরা জানায়, ৯ মাস আগে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার সুমন শেখের সাথে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিল। এতে ৫ মাস আগে বাবার বাড়ি চলে আসে মিম। স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলে আরও বেপরোয়া হয়ে ওঠে সুমন ও তার পরিবারের লোকজন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা প্রক্রীয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা