সারাদেশ

শিশু শান্তি পুরস্কারে মনোনীত প্রিয়াংকা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের মেয়ে প্রিয়াংকা ভদ্র। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০ পেয়েছিল বাংলাদেশি কিশোর সাদাত রহমান। তার আগের বছর এ পুরস্কার পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, সিরাজগঞ্জের মেয়ে প্রিয়াংকা ভদ্র একজন শিশু সাংবাদিক, লেখক ও স্বেচ্ছাসেবক। সে শিশু ধর্ষণ, বাল্যবিবাহ বন্ধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন লেখালেখি ও ভিডিও তৈরি করেছে। সে হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও শিশু বার্তার একজন শিশু সাংবাদিক হিসেবে কাজ করছে।

জানা গেছে, প্রিয়াংকা ভদ্র সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শহরের দরগা রোডের দীপক ভদ্রের মেয়ে। ১৬ বছর বয়সী এই কিশোরী তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ‘লিঙ্গ সমতা’ ক্যাটাগরিতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সাল থেকে প্রিয়াংকা ভদ্র বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের (বিএনসিপি) সঙ্গে যুক্ত হন। বর্তমানে সে সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়াও সে ২০১৮ সাল থেকে প্রথমে শিশু সাংবাদিক এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল চাইল্ড টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সঙ্গে যুক্ত আছে।

এছাড়াও ২০১৭ সাল থেকে কিশোর গোয়েন্দা ম্যাগাজিন, ২০১৮ সাল থেকে ইউনিসেফ সমর্থিত হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর এবং শিশু বার্তার সঙ্গে শিশু সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছে প্রিয়াংকা ভদ্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা