জাতীয়

দগ্ধ স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সুধাংশু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় আগুনের ঘটনায় দগ্ধ স্ত্রী ও সন্তানের পর চলে গেলেন বাবা সুধাংশু। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

শনিবার (২৭ নভেম্বর) ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দগ্ধ চারজনের মধ্যে তিনজন মারা গেছেন। সুধাংশু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুরের হরি দাসের ছেলে।

এর আগে, সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১১ টায় ছেলে শিশু উরফ চন্দ্র বৌদ্ধ (৫)। পরে রাত তিনটায় মারা যায় তার স্ত্রী প্রিয়াংকা রানী বৌদ্ধ (৩২)। এ ঘটনায় সেফালী নামে একজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মুগদা ৩৭/৩৭, মাতব্বরগলি, সাজুর ৫তলা বাড়ির নীচতলার ভাড়া বাসাযর রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে পুরো বাসায় আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসেন জানান, প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলে উরফ চন্দ্র বৌদ্ধের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। স্বামী সুধাংশু বৌদ্ধর (৩৬) সুধাংশুর ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একই হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়াংকার মা শেফালী রানি বাড়ৈ (৫৫) শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা