সারাদেশ

নদী ভাঙনে ভূমিহীন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: আজিজুল আযম চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নদী ভাঙনের কারণে তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। তার দুই শতাধিক বিঘা জমি ছিল। কয়েক বছরের ব্যবধানে সব জমি পদ্মাগর্ভে চলে গেছে। এ বছরের ভাঙনের কারণে বর্তমানে তার বাড়ি করার জমিটুটুও নেই। আজিজুল আযমের মতো প্রায় দুই শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম এবারের পদ্মার ভাঙ্গনের কারণে সপরিবার নিয়ে একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। তিনি পৈতৃকভাবে প্রায় দুই শতাধিক বিঘা ভূ-সম্পত্তির মালিক। সবটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

তার বাড়ি করার জন্য একখণ্ড জমির জোগাড় করতে পারছেন না। তার মতো অনেকই নিঃস্ব হয়ে গেছেন। কোনো উপায় না পেয়ে এলাকার মানুষ তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। এলাকা ছেড়ে যেতে চাচ্ছেন না। তিনি পাথরের মতো দাঁড়িয়ে কিছু করতে পারছেন না। শুক্রবার কলিদাসখালী চরের ইউনুস আলী ও রজব আলী পদ্মার ধারে ঘর ভেঙে নৌকায় তুলছেন আর তার স্ত্রী পারুল বেগমকে চুলায় রান্না করতে দেখা গেছে।

চকরাজাপুর ইউনিয়নের গ্রামপুলিশ নূর মোহাম্মদ বলেন, চকরাজাপুর বিদ্যালয়ের পাশে এক ব্যক্তির জমিতে বাড়িঘরের চালা রাখা হয়েছে। জমির ন্যায্য ইজারা মূল্য দিতে চেয়েও পাচ্ছি না। এখন কোথায় যাব ঠিক করতে পারছি না।

চকরাজাপুর ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলু শেখ ও ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার শিখদার বলেন, নদীভাঙনের কারণে একখানা ঘর করার মাটির ব্যবস্থা কেউ করছে না। চেয়ারম্যানের মতো আরও দুই শতাধিক ব্যক্তি আশ্রয়হীন হয়ে পড়েছেন। তারা জন্মভূমি ছেড়ে যেতে চাচ্ছেন না। জমি না পাওয়ার কারণে বাধ্য হয়ে অনেকেই অন্যস্থানে চলে যাচ্ছেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম বলেন, পদ্মার ভাঙনের কারণে আমার মতো অনেকেই জমি পাচ্ছেন না। আমার মতো দুই শতাধিক ব্যক্তি আশ্রয়হীন হয়ে পড়েছেন। এর মধ্যে অনেকেই চর ছেড়ে অন্যস্থানে চলে যাচ্ছেন। আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। আমি নিজেই নিঃস্ব। শুক্রবার থেকে কালিদাসখালী এলাকায় বাড়ির কাজ শুরু করেছি।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের দরপত্র হচ্ছে। এর মধ্যে বাঘায় ১৩ কিমি নদী ড্রেজিংয়ের কাজ রয়েছে। ড্রেজিং করে নদীর গতিপথ সোজা করে দিলে ভাঙন থেকে এলাকা বাঁচবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা