সারাদেশ

কক্সবাজারে ৬ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) জানিয়েছে, তারা বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে ও সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে এপিবিএন।

১৪-এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্পের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে এপিবিএনের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে পৃথক অভিযানে বিভিন্ন ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, হত্যা, ডাকাতি, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হল- উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মান্নান ও এনায়েত উল্লাহ, ইরানি পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ তাহের, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডা. মোহাম্মদ উসমান এবং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের নাজিম উদ্দিন ও নুর বাশার।

গ্রেফতারের পর তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা