মৃত্যু
সারাদেশ

মাদারীপুরে লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামে ছেলে আকিবুল শেখের লাঠির আঘাতে মা রাহাতন বেগম (৫০) মারা গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরে ছেলে এলাকা থেকে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, আকিবুল ও তার বোনের টিভির চ্যানেল দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে মা তাদের দুজনকে ঝগড়া করতে নিষেধ করে। এতে আকিবুল ক্ষিপ্ত হয়ে মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে রাহাতুন বেগম গুরুতর আহত হলে তাকে প্রথমে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায়।

এ নিয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, ঘটনার পর পুলিশ আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা