সারাদেশ

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে এমদাদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক (৪৫) উপজেলার বরুয়াই গ্রামের ফজলুল হকের ছেলে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে কৃষক এমদাদুল হক বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে পানি দিতে যায়। সেখানে গিয়ে সেচ পাম্প চালু করতে গিয়ে হঠাৎ তার হাত তারে জড়িয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা