ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর আলিবহর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন শেখ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০সেপ্টেম্বর) দুপুর একটায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আতিয়ার শেখের ছেলে।

সে শ্যামপুর আলীবহর এলাকায় মিডিয়া অনলাইন নামক একটি নেটের প্রতিষ্ঠানে কাজ করতো।

এঘটনায় মৃতের ভগ্নিপতি কামরুল হাসান বলেন, সে তাদের প্রতিষ্ঠানে কাজ করতো। দুপুরে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা