জাতীয়

রাজধানীতে ঢালাই মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের তিনশো ফিট এলাকায় লাভলু মৃধা (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিক্সার মেশিনের ঢালাই মালামাল নামানোর সময় অপর মেশিনের চাকার সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়।

নিহত লাভলু ফরিদপুর ভাঙ্গা উপজেলার খাটারা গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, তিনশো ফিটে একটি প্রজেক্টের কাজে রাস্তায় মিক্সার মেশিনের ঢালাই মালামাল অপর মেশিন দিয়ে রাস্তায় ঢালার সময় মেশিনের চাকার সাথে লেগে বুকে গুরুতর আঘাত পান নির্মাণ শ্রমিক লাভলু।

এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা আনিসুর রহমান জানান, গুরুতর আহত লাভলুকে বিকেল পৌনে তিনটায় মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা