জাতীয়

ওয়াসার পরিকল্পনা জানতে চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: পানি হতে প্রাণের জন্ম হলেও ওয়াসার পানি যেনো কোথাও কোথাও সাক্ষাৎ যমদূত। ওয়াসার সুপেয় পানিপ্রাপ্তি অনেক জায়গায় দুষ্প্রাপ্য। পানির মধ্যে, পোকা, কিরা, দুর্গন্ধ। এসব নিয়ে হয়েছে আন্দোলন। এ আন্দোলনে ভুক্তিভোগীরা সংস্থাটির এমডিকে শরবত খাওয়াতে চাইলে উল্টো অভিযোগ করেন তিনি। সরে যান দূরে। এখন এগিয়ে এসেছেন হাইকোর্ট।

ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ গত দুই বছরে সুপেয় পানি পাওয়ার লক্ষ্যে দূষণের কবলে পড়া অঞ্চলগুলোতে কি কাজ করেছে, কি করছে এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২ নভেম্বরের মধ্যে তাদেরকে ওই কর্মপরিকল্পনা দাখিল করতে হবে হাইকোর্টে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

প্রসঙ্গত, এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর হাইকোর্ট ঢাকা ওয়াসার পানি পরীক্ষার জন্য প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ৪ সদস্যের কমিটি গঠন করার আদেশ দেন।

২০১৯ সালের ১৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

কমিটির সদস্যরা হলেন আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী মনিরুল আলম, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাবিতা রিজওয়ানা রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা