সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমান সেবা চালু।
সারাদেশ

আগামী বছরে সৈয়দপুর-কক্সবাজার রুটে চলবে ট্রেন

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমান সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিজি-৫৯২ ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে এই রুটে বিমান চলাচল উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এর আগে উদ্বোধনী ফ্লাইটের সব যাত্রীর সঙ্গে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘আজ থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু হলো। এতে বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার মানুষ পর্যটন শহর কক্সবাজারে সরাসরি বিমানে যাওয়া-আসা করতে পারবে।
আমরা চাই ভবিষ্যতে সপ্তাহে একটার বেশি ফ্লাইট দেয়া হোক, যাতে আরও বেশি মানুষ কক্সবাজারে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আগামী বছর থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগের ব্যবস্থা করা হবে। যাতে করে উত্তরবঙ্গের মানুষ বিমানের পাশাপাশি ট্রেনে করে সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারে।’

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুইদিন এই রুটে বিমান চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে। উদ্বোধনী ফ্লাইটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

অবিরাম বৃষ্টিতে অচল ঢাকা

রাজধানী ঢাকায় টানা বৃষ্টির কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায়...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা