কারাদণ্ড
সারাদেশ

মা ইলিশ ধরায় ৩৩ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৩৩ জন জেলেকে এক বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিবাগত রাত তিনটা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা প্রদান করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা