ছবি সংগৃহীত
সারাদেশ

বিধবাকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় এক বিধবা নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে কয়রা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কয়রার আমাদী গ্রামের শেখ জিয়াদ আলীর ছেলে ভাটা শ্রমিক ও পোনা ব্যবসায়ী শেখ অহিদুল ইসলাম (২৮), একই এলাকার মৃত অহেদ আলীর ছেলে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৬), শেখ খলিলুর রহমানের ছেলে বেকারি কর্মচারী মোনায়েম (২৫) ও উপজেলার মৌখালী গ্রামের মৃত ইউসুফ ঢালীর ছেলে ফেরদাউস ঢালী (৫১)।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, গত ২৮ সেপ্টেম্বর রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন পাইকগাছা উপজেলার এক বিধবা নারী। পরে রাত ২টার দিকে মুখোশ পরা চার ব্যক্তি তার ঘরে ঢুকে স্টিলের বাক্স খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। যাওয়ার সময় তিনজন ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন ভিকটিম বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা