ছবি প্রতীকী
সারাদেশ

শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বাবুল মিয়া (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে এ আদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন।

বাবুল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।

জানা গেছে, ২০০২ সালের ১ আগস্ট রাতে বাবুল মিয়া ওই শিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুর চিৎকারে বাবা-মা বাবুল মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন। পরে প্রভাবশালীরা বিচারের আশ্বাস দিয়ে আসামিকে ছাড়িয়ে নেন। বিচার না পেয়ে ৩ অক্টোবর মামলা করেন ভুক্তভোগীর বাবা। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা