লাশ
সারাদেশ

জামগাছের ডালে যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল জেলার গৌরনদী উপজেলায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার একটি বাগানের জামগাছের ডাল থেকে গোলাম ফজলে রাব্বি (১৯) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় বিপুল নাগের গাছ বাগানের জামগাছের ডালে বুধবার সকালে স্থানীয়রা কলেজছাত্র গোলাম ফজলে রাব্বির মরদেহ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। থানার এসআই আব্দুল হক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

ওসি আফজাল হোসেন আরও জানান, মারা যাওয়া রাব্বির বড়ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা