হিলি স্থলবন্দর। ছবি: সংগৃহীত
সারাদেশ

কমেছে কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে কেজি প্রতি কমেছে পঞ্চাশ টাকা।

এক সপ্তাহ আগেও হিলি স্থলবন্দরের আড়ৎগুলোতে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছিলো ১৫০ থেকে ১৬০ টাকা।

হিলি কাস্টমস জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। চলতি মাসের আট কর্ম-দিবসে ভারতীয় ৪১ ট্রাকে ২৯১ মেট্রিক টন মরিচ আমদানি হলেও গতকাল বুধবার (৬ অক্টোবর) আট ট্রাকে ৭৮ টন মরিচ আমদানি হয়েছে।

স্থানীয় ক্রেতারা জানান, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিলো ১৫০-১৬০ টাকা। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) হিলি বাজারে পঞ্চাশ টাকা কমেছে। এখন প্রতি কেজির দাম ১০০ টাকা।

হিলি আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, দেশে চলতি মৌসুমে বন্যার কারণে মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়াই দেশে সরবরাহ কমে যায়। ফলে কাঁচামরিচের দাম বেড়ে যায়। দেশে ভারতীয় কাঁচা মরিচের চাহিদা থাকায় ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেন।

আমদানিকারকরা বলেন, আমদানি বাড়লে দাম আরও কমবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা