ফাইল ছবি
সারাদেশ

বৃহস্পতিবার বগুড়ায় ৪ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: আগামীকাল ৭ অক্টোবর বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ কারণে চার ঘণ্টা জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল।

তিনি জানান, সংগঠনের সদস্য শ্রমিকরা যাতে সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে সেজন্য ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব ট্রাকচালক মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য তারাও ট্রাক চলাচল বন্ধ রাখবে। সাধারণ সভা চলাকালে সব ধরনের পরিবহনের কাউন্টারও বন্ধ থাকবে। তবে বগুড়ার ওপর দিয়ে ঢাকা এবং রাজশাহীসহ বিভিন্ন রুটের অন্য জেলার বাস চলাচল অব্যাহত থাকবে।

উল্লিখিত, উত্তরাঞ্চলে পরিবহন খাতে সবচেয়ে বড় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নে প্রায় ২২ হাজার সদস্য রয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৯০১ জন তাদের পরিচয়পত্র হালনাগাদ করে সংগঠনের লাল কার্ড সংগ্রহ করেছেন। লাল কার্ডধারী শ্রমিকরাই বৃহস্পতিবার শহরের ভবের বাজার ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবেন।

পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন একই সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা