ছবি সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জ মানেই সম্প্রীতি: আইভী

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ মানেই সম্প্রীতি। এখানে আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করি। এখানে হিন্দু-মুসলিম বলে কোনো কথা নেই।’

বুধবার (৬ অক্টোবর) দুপুরে দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে উৎসব করেন। উৎসব যেন সর্বজনীন হয়। আমি বাংলাদেশি-বাঙালি এটাই আমার পরিচয়। আমরা যেন আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা যে শুধু দৈনন্দিন জীবনে মিলেমিশে আছি তা নয়, মৃত্যুর পর যে জীবন সেখানেও আমরা একসঙ্গে রয়েছি। নারায়ণগঞ্জে শ্মশান, কবরস্থান, খ্রিষ্টানদের সমাধিস্থল একসঙ্গে রয়েছে। সেখানে অনেক সুন্দর পরিবেশ। সেখানে গেলেই মনের মধ্যে প্রশান্তি চলে আসে।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ও মনোরায়া বেগম এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা