ছবি প্রতীকী
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরির গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা-মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)।

জানা গেছে, বুধবার দুপুরে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাঁকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। বেলা দেড়টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার ছোঁয়া লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে গিয়ে তাকে ছাড়াতে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা