ধর্ষণ
সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মেহেদী হাসান রাব্বি (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জাবিদ হোসেন এই রায় ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার রফিক হাসনাইন। এ মামলায় আরও ৪ জন বেকসুর খালাস পেয়েছেন।

পিপি খন্দকার রফিক হাসনাইন বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরহণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মামলার মূল আসামি মেহেদী হাসান রাব্বীকে দুটি অপরাধে ১৪ বছর ও যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

আদালত সূত্রে জানা যায়, 'স্কুলে যাওয়া আসার পথে ওই স্কুলছাত্রীকে একই এলাকার ভাড়াটিয়া প্রতিবেশী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের নুরুজ্জামান ঠগের ছেলে মেহেদী হাসান রাব্বী প্রেমের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে আসামি ২০১৮ সালের ৭ জুলাই ওই শিক্ষার্থীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।'

'মেয়েটির বাবা বাদী হয়ে ১০ জুলাই রংপুর কোতোয়ালি থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে ঘটনার সাত দিন পর ঢাকার আশুলিয়া থেকে অপহরণকারীসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রায় তিন বছর আদালতে বিচারাধীন থাকার পর বুধবার মামলাটির রায় ঘোষণা করা হয়। '

'রায়ে আসামি মেহেদী হাসান রাব্বীকে অপহরণের জন্য ১৪ বছর এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা