ছবি: সংগৃহীত
সারাদেশ

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, যশোর: পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যশোরের অভয়নগর ও খুলনার ফুলতলা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি নোট বুক ও চাকরির অনলাইন আবেদন ফরম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে নাজমুস সাকিব (৩২) ও খুলনার ফুলতলা থানার জামিরা গ্রামের ফজলুর রহমান খানের ছেলে ওহিদুল ইসলাম খান (৪০)।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ চাকরি ঘিরে দালাল ও প্রতারক চক্র সক্রিয়। আইজিপি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। খুলনা জেলার ফুলতলা থানার বাড্ডাগাতীর কোহিনুর বেগম যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের কার্যালয়ে অভিযোগ দেন। মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের আদেশ দেয়া হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শুক্রবার (১ অক্টোবর) রাতে অভয়নগর ও খুলনার ফুলতলা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ও দালাল চক্রের ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে চাকরিপ্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম, টাকা আদায়ের নোট বুক, মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ব্যবহৃত মোবাইল এবং তার ম্যাসেঞ্জারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রতারণাপূর্বক প্রতিশ্রুতি দিয়ে আবেদনপত্র ও অর্থ গ্রহণের তথ্য-প্রমাণ পাওয়া যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা