ছবি: সংগৃহীত
সারাদেশ

দহগ্রামে অনুপ্রবেশের দায়ে আটক ২

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ডাঙ্গারপাড় সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।

বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম জানান, ২ মাস পূর্বে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার (২ অক্টোবর) সকালে দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা।

এ সময় বডার গার্ড বাংলাদেশ ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা