ছবি: সংগৃহীত
সারাদেশ

মেঘনার এক ইলিশ ৫৫০০ টাকা

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার তজুমউদ্দিন উপজেলায় মেঘনার তীরবর্তী শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জেলের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ওই এলাকার জেলে আলমগীর মাঝির জালে ৫টি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে ওই বড় ইলিশটিও ছিলো।

শুক্রবার বিকেলে স্লুইসগেট এলাকার মাছঘাটে ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তে ইলিশটি নিলামে তোলা হয়। পরে ব্যবসায়ী কুট্টি বেপারি ৫ হাজার ৫০০ টাকায় ইলিশটি কিনে নেন। এছাড়া বাকি ৪ ইলিশও ৩ হাজার টাকায় কিনে নেন তিনি।

তজুমউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন মিয়া জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশে নদীর মিঠাপানিতে বড় ইলিশরা আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তার প্রমাণ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা