সারাদেশ

রিকশাচালকের স্ত্রীর রাস্তা উদ্বোধন

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার জলকর রোহিতায় ২ লাখ টাকা ব্যয়ে সংস্কার হওয়া ৫শ ফুটের ইটের রাস্তা উদ্বোধন করেছেন রিকশাচালকের স্ত্রী স্বপ্না খাতুন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের উপস্থিতিতে শুক্রবার (১ অক্টোবর) ফিতা কেটে রাস্তা উদ্বোধন করেন তিনি। ভুক্তভোগী রিকশাচালকের স্ত্রীকে দিয়ে রাস্তা উদ্বোধন করিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান।

গত ৯ আগস্ট কর্দমাক্ত রাস্তায় এক নারীর রিকশা ঠেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, কাদার মধ্যে রিকশা টেনে নিচ্ছেন এক পুরুষ, পেছন থেকে ঠেলছেন এক নারী। সেই নারী এই স্বপ্না খাতুন। শুক্রবার তিনি ফিতা কেটে রাস্তা উদ্বোধন করেছেন। তিনি রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী। জলকর রোহিতা দক্ষিণপাড়ায় পাকা সড়কের পাশে একটি কাদার রাস্তা ছিল। বর্ষায় রাস্তায় হাঁটুকাদা হতো। ওই রাস্তার পাশে ২০ থেকে ৩০টি বাড়ি রয়েছে। বাসিন্দাদের অধিকাংশই রিকশা ও ভ্যানচালক। কাদায় ভ্যান-রিকশা নিয়ে যাতায়াতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হতো।

ওই কাদা মাড়িয়ে নিয়মিত রিকশা আনা-নেওয়া করতে হতো রবিউল ইসলামকে। তিনি হার্টের রোগী হওয়ায় কাদায় রিকশা টানতে কষ্ট হতো। তখন স্বপ্না বেগম রিকশা ঠেলে স্বামীকে সাহায্য করতেন।

নাজমা খানম বলেন, ছবিটি ভাইরাল হওয়ায় তাদের রাস্তা সলিং করে দিয়েছি তা নয়। কোনও সমস্যা নিয়ে কেউ আমার কাছে এলে দ্রুত সমাধান করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার সারাদেশে বইছে। আমার উপজেলার কোনও এলাকাও উন্নয়ন বঞ্চিত থাকবে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার কথা বলে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা