ছবি: সংগৃহীত
সারাদেশ

সৈয়দপুর-চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: দীর্ঘ প্রতীক্ষার পর সৈয়দপুর-চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু হয়েছে। এখন থেকে সপ্তাহে তিনদিন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে সৈয়দপুর পর্যন্ত চলাচল করবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সৈয়দপুর-চট্টগ্রাম বিমান চলাচলের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু করা হয়েছে। তবে যাত্রী চাহিদা বেশি থাকলে আরও ফ্লাইট সংযুক্ত করা হতে পারে।

তিনি জানান, প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সৈয়দপুর থেকে চট্টগ্রাম ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করবে। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেবে।

এ রুটে বিমানের ভাড়া সম্পর্কে জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আমরা রিটার্ন টিকিটের মূল নির্ধারণ করেছি ১২ হাজার ৪০০ টাকা। এতে সৈয়দপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া আসবে ছয় হাজার ২০০ টাকা।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা