ছবি: সংগৃহীত
সারাদেশ

১০০০ কেজি ভেজাল মসলা জব্দ

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনী শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে এক হাজার কেজি ভেজাল মসলাসহ সুবল দেবনাথ (৪৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

সুবল দেবনাথ ফেনীর উত্তর সহদেবপুরের মৃত সাগর চন্দ্র নাথের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই মসলার মিলে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন সুবল দেবনাথ। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ওই মিলের ভেতরে ২১টি প্লাস্টিকের বস্তায় এক হাজার কেজি ভেজাল রং, খুদ, কুড়া মিশ্রিত হলুদ ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। জব্দ ভেজাল হলুদ-মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

ফেনীর র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, সুবল দেবনাথকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

গোবিন্দের পরকীয়া নিয়ে স্ত্রীর বিস্ফোরক মন্তব্য, বলিউডে তোলপাড়

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন বরাব...

সালমান খানের প্রথম প্রেম: কিয়ারা আদভানির মাসির চমকপ্রদ পরিচয়

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রব...

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি: লক্ষণ ও প্রতিকার

দেশজুড়ে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভ...

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা