ছবি: সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটক ১০

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় দশ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে আটটি লোহার রড, একটি ছুরি, নয়টি মোবাইল, নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন ৫২, নেছার আহমদ (৩০),মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২) ও মানিক মিয়া ৬৩। আর একজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, উপজেলার সুরমা নদীতে দুটি নৌকায় চড়ে দীর্ঘদিন ধরে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজী করে আসছে আটককৃতরা। আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন করা হতো। এ পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে র‍্যাব। এ সময় চাঁদাবাজদের কাছ থেকে আটটি লোহার রড, একটি ছুরি, নয়টি মোবাইল, নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। আজ ভোরে চাঁদাবাজির সময় তাদেরকে আটক করে র‍্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা