ছবি: সংগৃহীত
সারাদেশ

‘এটা কমিটি নয়, বানরের পিঠা ভাগ’

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন একরামুল করিম চৌধুরী, মোরশেদ আলম এমপি, বেগম ফরিদা খানম এমপি, এইচ এম ইব্রাহীম এমপি, মামুনুর রশীদ কিরণ এমপি, আয়েশা আলী এমপি, গোলাম মহিউদ্দিন লাতু, ডা. এবি এম জাফর উল্যাহ, আব্দুর রহমান মঞ্জু, মোহাম্মদ সাহাব উদ্দিন, মো. আলী সাবেক এমপি, মো. জাহাঙ্গীর আলম।

তবে জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাননি বহুল আলোচিত সমালোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। দীর্ঘদিন ধরে কাদের মির্জা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর অপসারণ দাবি করে আসছেন। কিন্তু সর্বশেষ সেই কাদের মির্জাকে রাখা হয়নি জেলা আওয়ামী লীগের কমিটিতে। ঘোষিত কমিটিতে এখন পর্যন্ত ৪ নামের জায়গা খালি রাখা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি নিয়ে ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘এটা কমিটি নয়, বানরের পিঠা ভাগ। এ কমিটির মাধ্যমে নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এ কমিটি হচ্ছে অপরাজনীতির আরও একটা চমক। আমরা এ কমিটির পক্ষেও নেই, বিরুদ্ধেও নেই।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা