ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রলি উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ট্রলি উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবি মিয়া ও হারুন মিয়া। তাদের দুজনের বাড়িই উপজেলার সর্তাপুর গ্রামে।

হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য একটি ট্রলিতে উঠেন হবি মিয়া ও হারুন মিয়া। পথে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ইটাখোলা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ওই দুই শ্রমিক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলেও জানান ওসি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর!

দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সংগীতশিল্পী ও অভ...

সাবেক আ’লীগ এমপির গোপন বৈঠক, রাতারগুল রিসোর্টে পুলিশের তালা

সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের...

বার্সেলোনার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রাফিনহা!

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সিঙ্গাপুরে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ...

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, আজও কয়েকটি কারখানায় ছুটি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা