ছবি: সংগৃহীত
সারাদেশ

এক জাম্বুরার দাম ছয় হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: একটি জাম্বুরার দাম কত হতে পারে? ৫০, ৭০ সর্বোচ্চ ১০০ টাকা? কিন্তু সেই একটি জাম্বুরাই বিক্রি হয়েছে ছয় হাজার টাকায়। সেটিও আবার নিলামে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে। জাম্বুরাটির ওজন সাড়ে তিন কেজি।

বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক ইমাম বিমান নিজের উপহার পাওয়া জাম্বুরাটি বিক্রি করেন ছয় হাজার টাকায়। বুধবার সন্ধ্যায় নিলামে তুললে শাহ আলম নামে এক ব্যক্তি সেটি কিনে নেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাম্বুরাটি নিলামে তুললে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম উঠে। জাম্বুরাটি বিক্রির অর্থ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবায় ব্যয় করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

বুধবার সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার সেটি সরাসরি নিলামে তোলেন ইমাম। সেখানে ছয় হাজার টাকায় জাম্বুরাটি বিক্রি হয়।

নিলামের আয়োজক ইমাম জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে মো. সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন সুলতান তাকে এই জাম্বুরাটি উপহার দেন। তিনি অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্তমানবতার জন্য তহবিল গঠনে জাম্বুরাটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা