ছবি: সংগৃহীত
সারাদেশ

কারামুক্ত ঝুমন দাশ

সিলেট প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি ঝুমন দাশ ৬ মাস ১২ দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেলার শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন উচ্চ আদালতের আদেশ জেলা আদালত হয়ে কারাগারে পৌঁছায়। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সোয়া ৬টায় ঝুমনকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এসময় ঝুমনকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন মা নিভা রানী দাশ।

ঝুমনের মা বলেন, ছেলের মুক্তিতে অনেক খুশি হয়েছি। মামলা থেকে অব্যাহকি দিলে আরও খুশি হতাম। আমার ছেলে কোনও অন্যায় করেনি, তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাই।

তিনি ছেলের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন নিভা রানী। আপাতত ঝুমনকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর ঝুমন দাশকে শর্তসাপেক্ষে ১ বছরের জামিন দেন হাইকোর্ট।

গত ১৬ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের বক্তব্যের প্রতিবাদে ফেসবুকে একটি পোস্ট দেন ঝুমন দাস। ওই ঘটনায় ধর্মীয় উস্কানির অভিযোগে রাতে বিক্ষোভ করেন মামুনুল হকের অনুসারীরা। ওই রাতেই পুলিশ ঝুমন দাশকে গ্রেপ্তার করে। সপ্তাহখানেক পর ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। ওই মামালায় ঝুমন কারগারে ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা