ফাইল ছবি
সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার উল্টে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: বঙ্গোপসাগর থেকে তীরে ফেরার সময় সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবে রুহুল আমিন খান (৫০) নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন ট্রলারে থাকা আরও পাঁচ জেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মৃত রুহুল আমিন খান বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা এবং ওই ডুবে যাওয়া ট্রলারের মালিক।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। তাই উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় ঢেউয়ের ধাক্কায় রুহুল আমিন খানের মাছ ধরার ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারের নিচে আটকা পড়ে মারা যান রুহুল আমিন। এরপর ডুবে যাওয়া ট্রলারের অন্য পাঁচ জেলেকে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন অপর একটি ট্রলারের জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে হতাহত জেলেদের তীরে ফিরিয়ে আনতে একটি উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই দেশের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা