ছবি: সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধকে পেটালেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটের গাজির ভিটা ইউনিয়নের তেঁতুলিয়ায় দুলাল মিয়া (৭১) নামে এক বৃদ্ধকে বেঁধে নির্যাতন করা হয়েছে। গাজির ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুলাল মিয়া ওই গ্রামের মৃত আসমত আলী ফকিরের ছেলে।

জানা গেছে, দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গাড়িতে তুলে ওই বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান। সেখানে গ্রাম পুলিশের সহযোগিতায় বেঁধে তাকে পিটিয়ে আহত করেন। পরে স্বজনরা দুলাল মিয়াকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘দুলাল মিয়া সরকারি কাজে বাধা দিয়ে আমার গায়ে হাত তোলেন। পরে ভয় দেখানোর জন্য তাকে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করেছি।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় রাতেই দুলাল মিয়া মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা