জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
সারাদেশ

অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রতিটি মানুষ বিশ্বাস করে প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে কাজ করেন। তারই একান্ত প্রচেষ্টায় মানুষকে বিন্যামূল্যে করোনার টিকা দেয়া সম্ভব হয়েছে।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ মানুষদের চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা সব সময় বাইরে থাকেন, বিদেশ যাবেন এমন মানুষদের তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনা হচ্ছে।’

ফরহাদ হোসেন বলেন, ‘কীভাবে একটি মহামারি সহজেই মোকাবিলা করা যায় তার নিদর্শন প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন। বিশেষ করে মেহেরপুর জেলাকে জননেত্রী যা দিয়েছেন সেজন্য মেহেরপুরবাসীকে সারাজীবন কৃতজ্ঞ থাকতে হবে।’

তিনি বলেন, ‘মেহেরপুরে খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। জায়গা নির্ধারণের প্রস্তাবও এসেছে। স্বাধীনতা সড়কের কাজ সম্পন্ন হয়েছে। দুই বাংলার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের জন্য চেকপোস্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। মেহেরপুর হাসপাতালে করোনাকালে ছয় কোটি টাকার ওষুধ সরবরাহ করা হয়েছে। মাত্র পাঁচ টাকার টিকিট নিয়ে ৬০০ থেকে ৮০০ টাকা মূল্যের এন্টিবায়োটিক ইঞ্জেকশন পাওয়া যায় হাসপাতালে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা