ছবি: সংগৃহীত
সারাদেশ

স্বামীকে হত্যা: স্ত্রী ও তার ‘প্রেমিকের’ যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ রায় দেন দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভুঞা।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর (ঘাসিপাড়া) এলাকার মৃত মজিদ প্রামাণিকের মেয়ে ফাহমিনা বেগম (৪৩) ও তার পরকীয়া প্রেমিক কথিত ধর্মভাই একই উপজেলার নিয়ামতপুর নতুনবাজার এলাকার সুশীল রবিদাসের ছেলে মানিক রবিদাস ওরফে আর্ট মানিক (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ অক্টোবর সকালে পার্বতীপুর উপজেলা শহরের মোজাফফর হোসেন মহল্লার বাসিন্দা মুদি ব্যবসায়ী আবু ছালাম মোল্লার মরদেহ নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু হোসেন মোল্লা বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি মামলা করেন। মামলায় স্ত্রী ফাহমিনা বেগম ও তার কথিত প্রেমিককে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে আসামি ফাহমিনা বেগম স্বেচ্ছায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি উল্লেখ করেন, তার স্বামী আব্দুল ছালাম মোল্লা তাকে ও তার ধর্মভাই মানিক রবিদাসকে নিয়ে সন্দেহ করতেন।

প্রথমে তার নামে জমি লিখে দিতে চাইলেও পরে লিখে দেননি। এ ক্ষোভে ঘটনার দিন ভোর ৪টায় ফাহমিনা বেগম মোবাইল ফোনে মানিক রবিদাসকে ডেকে আনেন। পরে দুইজনে মিলে নাইলনের রশি গলায় ফাঁস লাগিয়ে আবু ছালাম মোল্লাকে হত্যা করেন। পরে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন। আসামি ফাহমিনা বেগম সাফাই সাক্ষী দেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা