সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া পূজা মন্ডপে থাকবে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি দুর্গা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে দেওয়া করা হবে কড়া নিরাপত্তা।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ প্রস্তুতি সভা হয়। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

এসময় সব কয়টি উপজেলার নির্বার্হী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, সহকারি কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯টি পূজা অনুষ্ঠিত হয়। এবার পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও বিকেলে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা করা হয়েছে। এতে পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানসহ পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা