ছবি: সংগৃহীত
সারাদেশ

পাহাড় থেকে অপহৃত ৩ যুবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া তিনজন হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা আজিজুল ইসলাম ((২৪), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আল আমিন (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. মুক্তার হোসেন মৃধা (২৭)।

জানা গেছে, নির্মাণ কাজ দেয়ার কথা বলে ২৪ সেপ্টেম্বর টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে নিয়ে ৩ বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেয় তারা। বিষয়টি র‌্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি অভিযানিক দল ২৫ সেপ্টেম্বর দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পুতিয়া গ্রুপের প্রধান ছৈয়দ হোছন ওরফে পুতিয়া (২২), এহসান (২৬), আলম (২৪), জুবায়ের (২৫), মিন্টু মিয়া (২৮), হাসান আহমদ (২৮), সাইদুল ইসলাম ওরফে জালিয়া (২৮), হামিদ হোসেন ওরফে ভুতরা (৩৫), সালাম ওরফে চাকমারা (৪২), ইসমাঈল (৩০), নুর কামাল (২৫), রাসেল (২৭), ইউছুফ (২১), পাতলার পুত্র করিম (২০), ইউনুছ (৩৫), জাবের হোসেন (২২) এবং হাশেমসহ (৩০) অন্তত ১৮ জন। তবে অপহৃত বাংলাদেশি তিনজনকে উদ্ধার করা হয়।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ সাদী জানান, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা