ছবি: সংগৃহীত
সারাদেশ

এসআইকে ছুরিকাঘাতের চেষ্টা আসামির

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কলেজ মোড় এলাকা থেকে ছুরিসহ কামরান আলী (২৮) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরান আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, মায়ের দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন কামরান আলী। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর কলেজ মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় কোমরে থাকা একটি ধারালো ছুরি বের করার চেষ্টা করেন কামরান। পরে ছুরিটিও জব্দ করা হয় এবং তাকে থানায় আনা হয়।

শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আল আমিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কামরান আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা