ছবি: সংগৃহীত
সারাদেশ

চিপস কিনলেই পাবেন ‘১০০০ টাকা’ 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গাসহ বিভিন্ন উপজেলার বাজারে ৫ টাকা দিয়ে চিপস কিনলে উপহার হিসেবে মিলছে একশ থেকে শুরু করে হাজার টাকার নোট। তবে এগুলো আসল টাকা নয়, ‘খেলনা টাকা’।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

উপজেলা সদর, দিগনগর গোপালপুর, বেড়িরহাট, জয়দেবপুর, বানা বজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানে ঠিকানা ছাড়া সাদা পলিথিনে মোড়ানো গোলাকার এ চিপস বিক্রি করা হচ্ছে। শিশুরা দোকান থেকে সেই চিপস কিনে খেতে খেতেই বাড়ি ফিরছে।

ওই সময় তাদের হাতে দেখা যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। সেগুলো দেখতে আসল টাকার মতো হলেও টাকার ডান পাশে ছোট অক্ষরে লেখা ‘খেলনা টাকার নমুনা’।

তবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না থাকলেও দেদারসে বিক্রি হচ্ছে এ চিপস।

শিশুদের প্রলুব্ধ করে নিম্নমানের চিপস বিক্রি করতে অভিনব এ পন্থা নিয়েছে উপজেলার অননুমোদিত একাধিক প্রতিষ্ঠান। উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলের দোকানগুলোতে মিলছে এসব চিপস।

আলফাডাঙ্গা উপজেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি সাংবাদিক কবির হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের ক্ষতিসহ সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারেন। এটা এক ধরনের অপরাধও বটে।’

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী বলেন, অনুমোদনহীন চিপস ও সঙ্গে টাকা উপহারের বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা