ছবি: সংগৃহীত
সারাদেশ

খেলছিলো যমজ ভাইবোন, পুকুরে মিললো মরদেহ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামে যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান। তাদের বয়স আড়াই বছর।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ওই শিশুরা বাড়ির আঙিনায় খেলা করছিলো। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখেন সন্তানরা নেই। পরে আশপাশের জায়গায় খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একটি মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অপর শিশুর মরদেহও ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট...

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

মানুষের উপকার হয়— এমন পরিকল্পনা গ্রহণ করতে চ...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ও অপরাধ থেকে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা