সারাদেশ

কক্সবাজারে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর হাতে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার মো. মুক্তার হোসেন মৃধা (২৭) এবং নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম (২৪)। তারা তিন জনই শ্রমিক হিসেবে কাজ করতেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দলের অন্তত ১৮ সদস্য পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কাজের কথা বলে ওই তিন জন শ্রমিককে হ্নীলা এলাকায় ডেকে আনে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সেখান থেকে শনিবার তাদের অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর ফোনে শ্রমিকদের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মেরে ফেলার হুমকি দেয়। অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি র‌্যাবকে জানানো হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, র‌্যাবের একটি দল ওইদিন দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ে ত্রিপল দিয়ে বানানো একটি ঝুপড়ি ঘর থেকে অপহৃত তিন জনকে উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির এক কারিগর গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামে...

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্...

নওগাঁয় জাল নোটসহ একজন গ্রেপ্তার

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা