সারাদেশ

চিকিৎসক ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তানগরে মুন জেনারেল হাসপাতালের কর্মরত তাসনিম সুলতানা নামের এক নবীন চিকিৎসক প্রবাসী এক গাইনি চিকিৎসকের নাম-পদবি ব্যবহার চিকিৎসা দেয়ার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্প পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। একই সাথে অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আর হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে রোববার দুপুরে র‌্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে হাসপাতালে অভিযান চালায়। এ সময় অভিযানে তাসনিম সুলতানার কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারা যায়, তিনি এমবিবিএস পাস করেছেন সবেমাত্র। কিন্তু ইন্টার্নশিপ না করে অন্যজনের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি তাসনিম সুলতানা স্বীকারও করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, তাসনিম সুলতানা অন্যজনের নাম-পদবি ব্যবহার করায় ডেন্টাল আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। সেই সঙ্গে একটি মুচলেকা রাখা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা