ফাইল ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের শেষ সীমানায় কালিশা এলাকায় ট্রেনে কাটা পড়ে ঝর্ণা রাণী বর্মণ নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

ঝর্ণা রাণী বর্মণ কুলিয়ারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালিশা এলাকার অনিল চন্দ্র ঘোষের স্ত্রী।

ভৈরব রেলওয়ে থানার পরিদর্শক হারুনুজ্জামান রুমেল জানান, সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানান। ট্রেনে কাটা পড়ার ছয়ঘণ্টা পর ভৈরব রেলওয়ে থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা