সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে দুই অপহরনকারী গ্রেফতার অপহৃত উদ্ধার 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে অপহৃত ২ জনকে উদ্ধারসহ ২ অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

গ্রেফতারকৃতরা হলো, শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান ২৭ এবং টাউন জৈনকাঠীর বাসিন্দা মোঃ আলী আজিম ৩০। গ্রেফতারের সময় অপহরনের কাজে ব্যাবহৃত ২ টি মোটর সাইকেল ও একটি অটো রিক্সা জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মোঃ আমিরুল ইসলাম ৪৩ ও মোঃ কুদ্দুস ঢালীকে জোরপূর্বক অপহরন করে দুর্বৃত্তরা। এরপর তাদের আত্মীয় স্বজনের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন। এর পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯ টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করে অপহৃতদের উদ্ধার এবং অপহরণের কাজে ব্যাবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ।

এ সময় আসামীদের জিজ্ঞাসাবাদে অপহরনপূর্বক মুক্তিপন দাবি এবং মুক্তিপন না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের আত্মীয় কাজী মোঃ সুমন বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন। মামলা নং ১৬। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা