সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো. আলামিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, শরীয়তপুর ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর-এর আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বেলা ১০টায় কর্মসূচির উদ্বোধন করা হয় । এরপর মানবন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর-এর সহকারী পরিচালক আক্তারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সভাপতি প্রফেসর আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী কমিশনার মুহাম্মদ আসিফ হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সদস্যবৃন্দ অনীক ঘটক চৌধুরী, প্রফেসর মিজানুর রহমান, রবিউল আলম রাব্বি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা