সংগৃহিত ছবি
সারাদেশ

নাফ নদ থেকে অপহৃত জেলে, নিহত ১

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে ৫ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জেলে উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

উল্লেখ্র, এর আগে বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই ৫ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নেয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছিলেন।

আটক অন্য জেলেরা হলেন- আঞ্জুমান পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে ৫ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর পরিবার মরদেহ শনাক্ত করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা